আমতলীতে ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ
আমতলীতে ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরন

আমতলীতে ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার ৩’শ ৫০ হত দরিদ্র পরিবারের মাঝে করোনা ভাইরাসের আপাদকালিন ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় এ ত্রাণ সামগ্রী প্রদান করেছেন ইউএনও মনিরা পারভীন।
জানাগেছে, করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার দরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে ত্রাণ সহায়তা বরাদ্দ দেয় সরকার। আমতলীর ইউএনও মোঃ মনিরা পারভীনের উদ্যোগে শনিবার উপজেলা বিভিন্ন এলাকায় ৩’শ ৫০ জন হতদরিদ্র শ্রমজীবি মানুষকে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল দেয়া হয়। ত্রাণ বিতরন কালে আরো উপস্থিত ছিলেন নাজির মোঃ মজিবুর রহমান।
উপকারভোগী হতদরিদ্র হোসনেয়ারা বেগম, শিল্পী বেগম, জিয়া ও লতিফ মোল্লা বলেন, কাজকাম নাই। গুুগাড়া লইয়্যা খুব কষ্টে আলহাম। ইউএনও স্যালে চাউল, ডাইল ও আলু দিয়া গ্যাছে কয়েকদিন খাইতে পারমু।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে উপজেলার ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!