পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন | আপন নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন আইসোটেক ঘাটে খেয়া নিয়ে সং’ঘ’র্ষ: ২ জন আ’হ’ত, ট্রলার ডুবানোর অভিযোগ আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত
পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন

পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন

আপন নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ আসনে এক নতুন রাজনৈতিক সমঝোতার সৃষ্টি হয়েছে। গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ রবিউল হাসান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।

এ উপলক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে রাজপথের সহযাত্রী। সেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং কলাপাড়া-রাঙ্গাবালী এলাকার উন্নয়নের প্রত্যাশায় এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পটুয়াখালী-০৩ আসনে ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে যে সাংগঠনিক সহযোগিতা দেওয়া হচ্ছে, তার পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের প্রতিদান হিসেবেই পটুয়াখালী-৪ আসনে এই সমর্থনের ঘোষণা এসেছে।

নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে ট্রাক প্রতীক থাকলেও মোঃ রবিউল হাসান ধানের শীষের বিজয় ত্বরান্বিত করতে কাজ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এটি শুধু নির্বাচনী কৌশল নয়; বরং কলাপাড়া-রাঙ্গাবালীর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রচেষ্টা।

বক্তারা আরও জানান, এই সমঝোতার ফলে পটুয়াখালী-৪ আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি শক্তিশালী টিম হিসেবে মাঠে কাজ করবেন। একপক্ষীয় শাসনের অবসান ঘটিয়ে অংশগ্রহণমূলক ও উন্নত জনপদ গড়ার লক্ষ্যেই এই ঐক্য সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, শান্তিকামী ভোটাররা এই ঐক্যবদ্ধ উদ্যোগকে স্বাগত জানাবে এবং পটুয়াখালী-৪ ও পটুয়াখালী-৩-উভয় আসনেই এই নতুন রাজনৈতিক বন্ধুত্ব বিজয়ে পরিণত হবে। এলাকার উন্নয়ন ও মানুষের মর্যাদা রক্ষায় ভবিষ্যতেও এই পথচলা অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!