রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ২ গরু চু’রি, থানায় অভিযোগ

কলাপাড়ায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ২ গরু চু’রি, থানায় অভিযোগ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের বাড়ি থেকে রাতের আধারে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগমের স্বামী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজাহার সিকদার (৭০) রোববার কলাপাড়া থানায় অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার পর যেকোনো সময় ইসলামপুর এলাকার তাদের বসতবাড়ির গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দুটি গরু চুরি করে নিয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার আগের দিন সন্ধ্যায় গরুগুলো মাঠ থেকে এনে গোয়ালঘরে বেঁধে রাখা হয়। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। গভীর রাতে প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দুটি গরু দেখতে না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে বিষয়টি নিশ্চিত করেন। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

চোরাইকৃত গরুর বিবরণ, ১. একটি ৬ দাঁতের বলদ গরু, গায়ের রং মাটিয়া, শরীরে অ্যালার্জির দাগ, শিং খাড়া, লেজ ও কান পোড়া। মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা। ২. একটি ৪ দাঁতের গাভী গরু, গায়ের রং কালো, শিং খাড়া, লেজ ও কান পোড়া। মূল্য আনুমানিক ১,১৫,০০০ টাকা। চোরাইকৃত গরু দুটির মোট মূল্য প্রায় ২,০৫,০০০ (দুই লক্ষ পাঁচ হাজার) টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!