রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় দোকানে হা’ম’লা ও টাকা ছি’ন’তাই, থানায় অভিযোগ

কুয়াকাটায় দোকানে হা’ম’লা ও টাকা ছি’ন’তাই, থানায় অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত-এর শূন্য পয়েন্ট এলাকায় একটি দোকানে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ‘তানিসা আচার ঘর’ নামের দোকানে ৬–৭ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। তারা দোকানের মালামাল তছনছ করে এবং ক্যাশবাক্সে থাকা আনুমানিক ২২ হাজার টাকা নিয়ে যায়। এ সময় দোকানের ম্যানেজার হাসানকে মারধর করা হলে তিনি আহত হন।

দোকান মালিক মনিরুল হাওলাদার তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় তিনি মহিপুর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে কুয়াকাটার হুইচ্যানপাড়া এলাকার মাকসুদ আকন, শাহীন মুসল্লী ও মো. রহিমের নাম উল্লেখ করে আরও ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, সংশ্লিষ্ট জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে বলে জানা গেছে। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর থেকে ব্যবসায়ী মনিরুল হাওলাদার নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এলাকায় এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!