শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৬ চিকিৎসকের যোগদান

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৬ চিকিৎসকের যোগদান

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৬ জন চিকিৎসক যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন।

যোগদানকারী চিকিৎসকরা হলেন- ডা. মোঃ আবদুল বাতেন, ডা. মোঃ মাহবুবুর রহমান, ডা. নুসরাত জাহান, ডা. কে.এম. সাইফুল ইসলাম, ডা. চন্দন দাস এবং ডা. হুমাইরা আবেদীন (ডেন্টাল সার্জন)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী নবাগত চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের স্বাগত জানান।

এ সময় তিনি বলেন, নতুন চিকিৎসকদের যোগদানে হাসপাতালের চিকিৎসা সেবা আরও গতিশীল ও সম্প্রসারিত হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভোগা এই হাসপাতালে রোগীরা এখন আরও উন্নত ও দ্রুত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

নবাগত চিকিৎসকরাও সেবার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন চিকিৎসকদের যোগদানের মাধ্যমে কলাপাড়ার সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!