আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা
আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, হাতের লেখা, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা।

শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আমতলী সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, এনসিপি, গণ অধিকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। শনিবার প্রভাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মোঃ জামাল হোসেন, ডাঃ চিন্ময় হাওলাদার, অভিজিত সাহা, ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সভাপতি কামরুজ্জামান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!