তালতলীতে জলবায়ু ও দুর্যোগ সহনশীল খান খননে নয়ছয়! | আপন নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার দাবি বরগুনার নারী শিশু আদালতের পিপি রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়নের দাবী তালতলীতে জলবায়ু ও দুর্যোগ সহনশীল খান খননে নয়ছয়! মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হা’ম’লা-ভা’ঙচু’র, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শি’শু দু’জনসহ ৪ জন আ’হ’ত আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন লক্ষাধিক মুসুল্লীর আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমতলীর আমড়াগাছিয়া ময়দান কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৬ চিকিৎসকের যোগদান কুয়াকাটায় দোকানে হা’ম’লা ও টাকা ছি’ন’তাই, থানায় অভিযোগ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠিত
তালতলীতে জলবায়ু ও দুর্যোগ সহনশীল খান খননে নয়ছয়!

তালতলীতে জলবায়ু ও দুর্যোগ সহনশীল খান খননে নয়ছয়!

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার ৯ টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযোগ করেন খাল খননের নামে ফ্যাসিষ্ট দোসর শেখ হাসিনার আস্থাভাজন উপজেলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সদস্য নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু দায়সারা খাল খনন করছেন। এতে খাল খননের নামে মহাসাগর চুরি করছেন। আরো অভিযোগ রয়েছে চেয়ারম্যান খাল খনন কাজ শেষ করতে না করতেই খালের বাঁধ কেটে পানি প্রবেশ করাচ্ছেন। যাতে খাল খননের অনিয়ম ধরা না পরে। এ খাল খননে কৃষকদের কোন উপকারে আসবে না বলে অভিযোগ কৃষকদের। ফলে সরকারের কয়েক কোটি টাকা গচ্চা যাবে এবং দুর্নামে পরছে বিএনপি সরকার। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর।

জানাগেছে, জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্প (অউই-ওঋঅউ-ঘবঃযবৎষধহফং) এর অর্থায়নে নলবুনিয়া সমবায় সমিতির আওতায় সতের হাজার পাচ’শ ৫২.৫ মিটার খাল খননের প্রকল্প দেয়া হয়। বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ খাল খননের কাজ দেখভাল করেন। নলবুনিয়া খাল, চিলু মাঝির খাল, সুন্দরিয়া খাল, সুন্দরীয়া ব্রাঞ্চ খাল, তাঁতীপাড়া খাল, চামোপাড়া খাল, মৌরাবির খাল, বথিপাড়া খাল ও পাওয়াপাড়া-মোয়াপাড়া খাল এ ৯ টি খাল খননে প্রকল্প ব্যয় ধরা হয়েছে তিন কোটি পঞ্চান্ন লাখ সাইত্রিশ হাজার আট’শত তিরাশি টাকা। সমিতির লোকজনের খাল খননের কথা থাকলেও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু তার লোকজন দিয়ে খাল খনন করছেন। অভিযোগ রয়েছে ৯ টি খাল খননে ব্যপক অনিয়ম হচ্ছে। নামমাত্র খাল খনন করে খালের বাঁধ ছেড়ে দিয়ে পানি তুলে দিচ্ছে, যাতে চেয়ারম্যানের খাল খননের নামে মহাসমুদ্র চুরির বিষয়টি ধরা না পরে। এ খাল খননের সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত আছে। তারাই ঠিকাদার, তারাই সমিতির সভাপতি-সম্পাদক, আবার তারাই স্বাক্ষর দিয়ে বরাদ্দ টাকা উত্তোলন করেন। আরো অভিযোগ রয়েছে সমুদয় কাজের ২৫ শতাংশ টাকা উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও তাদের লোকজনদের ঘুস দিতে হবে। নইলে ওই প্রকল্প পাশ হবে না। ইতিমধ্যে এ প্রকল্প পাশ করতে ব্যপক টাকা মন্ত্রনালয়ে দেয়া হয়েছে। দায়সারা কাজ করে ওই টাকা দিয়ে মন্ত্রনালয়, জেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীর দপ্তর ম্যানেজ করবেন। এ খালের সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কিছুই জানেন না। এমনকি খালের পাড়ের উপকার ভোগীরাও এ খাল খননের বিষয়ে অবগত নন। চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু দায়সারা খাল খনন করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। এ খাল খননে কৃষকদের কোন উপকারে আসবে না বলে জানান স্থানীয়রা। অল্প দিনের মধ্যেই খালের পাড় ভেঙ্গে আবারো ভরাট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে সরকারের তিন কোটি ৫৫ লাখ টাকা গচ্চা যাবে। উপরন্ত ফ্যাসিষ্ট দোসর কামরুজ্জামান বাচ্চুর পেটে যাবে সরকারী টাকা। ফলে দুর্নামে পরবে বিএনপি সরকার। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন উপকারভোগীরা।

রবিবার সরেজমিনে তাতীপাড়া, চামোপাড়া, মৌরাবির, বথিপাড়া ও পাওয়াপাড়া-মোয়াপাড়া খাল ঘুরে দেখাগেছে, ভেকু মেশিন দিয়ে খাল খনন করছেন চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুর লোকজন। এক দিকে ভেকু মেশিন দিয়ে খাল খনন করছেন, অন্যদিকে খালের বাঁধ কেটে পানি প্রবেশ করাচ্ছেন। খাল খনন তদারকির জন্য স্থানীয় সরকার প্রকৌশল অফিসের কেউ নেই। চেয়ারম্যান বাচ্চুর লোকজন যা করছেন নাই সঠিক।

বথিপাড়া খালের পাড়ের বাসিন্দা হাবিব হাওলাদার, মোঃ মুছা, আব্দুল খালেক ও আব্দুল মান্নান বলেন, চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু ও প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নামমাত্র খাল খনন করছেন। খালের দুইপাড়ের কিছু মাটি তুলে নিচ্ছে। গভীর করে খাল খনন করছে না। তারা আরো বলেন, যেভাবে খাল খনন করছে তাতে কৃষকদের কোন উপকারে আসবে না। বৃষ্টি শুরু হলেই পাড়ের মাটিতে খাল ভরে পানি চলাচল বন্ধ হয়ে যাবে। তারা আরো বলেন, দিকে খাল খনন করছে অন্য দিকে খালের বাঁধ কেটে পানিতে তলিয়ে দিচ্ছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।

ভেকু মেশিন চালক ইউসুফ বলেন, চেয়ারম্যানের নির্দেশের বাইরে কাজ করতে পারিনা। তবে তিনি স্বীকার করেছেন চেয়ারম্যানের লোকজন খাল খননের সাথে সাথে বাঁধ কেটে খালে পানি প্রবেশ করাচ্ছেন।

প্যানেল চেয়ারম্যান মোঃ রফিবুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমাকে যেভাবে খাল খনন করতে বলেছেন আমি সেই ভাবে খাল খনন করছি। খাল খনন কাজ শেষ না হতেই কেন বাঁধ কেটে দিয়ে খালে পানি প্রবেশ করালেন এমন প্রশ্নের কোন জবাব দিতে পারেননি তিনি।

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু বলেন, সঠিকমতই খাল খনন করছি। এ খাল খননের কাজ স্থানীয় সরকারী উপজেলা প্রকৌশলী, বরগুনা নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক পরিচালক দেখভাল করছেন। তারা দেখার পরে খাল খননে এমন অনিয়ম করছেন কিভাবে? এমন প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি। তিনি আরো বলেন, খনন কাজে কিছু অনিয়ম থাকলেও তা সংশোধন করে নেয়া হবে।

তালতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত ৫০% বিল দেয়া হয়েছে। কাজের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্নের জবাব এড়িয়ে বলেন, স্থানীয় কৃষকরা পানি চলাচল করতে খালের বাঁধ কেটে দিয়েছেন।

বরগুনা নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ২৫% নেয়ার বিষয় অস্বীকার করে বলেন, অনিয়মের বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রকল্প পরিচালক এনামুল কবির বলেন, খাল খননের অনিয়মের একটি বিষয়ে আমি অবগত আছি। ওই স্থানে কালভার্ট করে দেয়া হবে। কনসালটেন্ট পাঠিয়ে দ্রুত কাজ তদারকি করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!