বরগুনার নারী শিশু আদালতের পিপি রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়নের দাবী – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা
বরগুনার নারী শিশু আদালতের পিপি রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়নের দাবী

বরগুনার নারী শিশু আদালতের পিপি রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়নের দাবী

আমতলী প্রতিনিধিঃ বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনয়ন দেয়ার দাবী অবহেলিত উপকুলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির। তাকে মনোনয়ন দিলে তিনি সংসদ সদস্য হয়ে উপকুলীয় অঞ্চলের নারী তথা সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরতে পারবেন দাবী তৃণমুল বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের।

জানাগেছে, বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামের বাসিন্দা বরগুনা মহাকুমায় রুপান্তনের অন্যতম সংগঠক প্রবীণ ব্যাক্তিত্ব প্রায়াত মোঃ আনোয়ারুল ইসলাম গেন্দু পঞ্চায়েতের সুযোগ্য কন্যা অ্যাডভোকেট রনজুয়ারা সিপু। তিনি ছাত্রী জীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৯৪ সালে তিনি বরিশাল বিএম কলেজে অধ্যায়নরত অবস্থায় ছাত্রদলের হয়ে কাজ করেন। তার দলীয় কর্মকান্ডে অল্প দিনের মধ্যে তিনি বরিশাল বিএম কলেজের ছাত্রদলের কমিটির সদস্য হন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বরগুনা জেলা বিএনপির সদস্য , মহিলা বিষয়ক সম্পাদক এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। দলের হয়ে কাজ করায় ফ্যাসিষ্ট আওয়ামীলীগ তার বিরুব্ধে একাধিক মামলায় আসামী করেন। ২০১১ সাল থেকে আওয়ামীলীগের অত্যাচারে অতিষ্ট হলেও তিনি বরগুনা ছেড়ে যাননি। ২০১২ সালে আওয়ামীলীগ তার বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দায়ের করেন। বিএনপির আন্দোলন সংগ্রামে দলের হয়ে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখায় তাকে একাধিকবার পুলিশি হয়রানীর শিকার হতে হয়েছে। ২০২৪ সালের ৫ নভেম্বর অন্তবর্তী সরকার তার দলীয় কর্মদক্ষতায় তাকে বরগুনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি নিযুক্ত করেন। তিনি পিপি নিযুক্ত হয়ে নির্যাতিত মানুষের পাশে দাড়ান। নারী ও শিশু নির্যাতনে তিনি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন। এছাড়াও তিনি অধিকার বঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে অক্লান্ত ভুমিকা রেখেছেন। বরগুনা জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে যুক্ত করে নিরলসভাবে মানুষের অধিকার আদায়ে কাজ করছেন।

পাথরঘাটার তানিয়া আকতার ও তালতলীর রাবেয়া বেগম বলেন, বরগুনা নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপু আমাদের সুখে দুঃখে পাশে থেকে কাজ করেছেন। তাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনয়ন দিলে উপকুলীয় অঞ্চলের মানুষের পাশে থেকে উন্নয়ন ও সেবা দিতে পারবেন। তাকে মনোনয়ন দিতে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবী জানাই।

বরগুনা জেলা মহিলা বিষয়ক সম্পাদক ও বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বলেন, ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে হাতেখড়ি। বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামীলীগের অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি, একাধিক মিথ্যা মামলার আসামী হয়েছি কিন্তু বিএনপি থেকে বিন্দুমাত্র নড়িনি। দলের প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোন দায়িত্ব দিলে তা মাথা পেতে নেব। তিনি আরো বলেন, ছাত্রদলে যুক্ত হয়েই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। এখনও সেই ধারা অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!