কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ইফতার মাহফিল কলাপাড়ার কৃতি সন্তান মোঃ খাইরুল আমিন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিযুক্ত কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার দাবি বরগুনার নারী শিশু আদালতের পিপি রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়নের দাবী তালতলীতে জলবায়ু ও দুর্যোগ সহনশীল খান খননে নয়ছয়! মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হা’ম’লা-ভা’ঙচু’র, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শি’শু দু’জনসহ ৪ জন আ’হ’ত আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন লক্ষাধিক মুসুল্লীর আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমতলীর আমড়াগাছিয়া ময়দান
কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সিএনআরএস এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাড়ে সকাল ৯টায় কুয়াকাটার হোটেল নিলাঞ্জনায় এ সভা অনুষ্ঠিত হয়।

ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং UK International Development এর আর্থিক সহায়তায় আয়োজিত এ সভায় ৬টি উপজেলার-কলাপাড়া, রাঙ্গাবালী, শরণখোলা, মোংলা, পাথরঘাটা ও তালতলী-মৎস্যজীবী নেটওয়ার্কের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন আতিকা আজরা, মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট, ফিশনেট প্রকল্প, উত্তরণ। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন রেজওয়ান উল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, উত্তরণ।

সভায় প্রতিটি উপজেলা নেটওয়ার্ক তাদের নিজ নিজ এলাকার কাজের অগ্রগতি উপস্থাপন করে। প্রকল্প বাস্তবায়নে তাদের ভূমিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল-সমবায় সমিতি গঠনে উপজেলা সমবায় কর্মকর্তার সাথে এ্যাডভোকেসি সভা, জেলে কার্ড প্রাপ্তির লক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে আলোচনা, খাল খননের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে বৈঠক এবং খাস জমির আবেদন প্রক্রিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান, এসি (ল্যান্ড) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় সভা।

পরবর্তীতে দলগত আলোচনার মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনায় যেসব বিষয়ে নেটওয়ার্কগুলো মূখ্য ভূমিকা রাখতে পারবে, তা অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করা হয়।

সভায় উত্তরণ ও সিএনআরএস-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!