বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩
কলাপাড়ায় ক্যান্সারে আক্রান্ত মেধাধী শিক্ষার্থী উর্মি বাঁচতে চায়

কলাপাড়ায় ক্যান্সারে আক্রান্ত মেধাধী শিক্ষার্থী উর্মি বাঁচতে চায়

রাসেল মোল্লাঃ 
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্দ্যপাড়া গ্রামের রফিক হাওলাদারের কন্যা উর্মি’র স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া আর সেই স্বপ্ন ভেঙ্গে  দিলো মরণব্যাধি ব্লাড ক্যান্সারের ছোবলে। পরে পরিবারের শেষ সম্বল বাড়ি টুকু বিক্রি করে উর্মি’র চিকিৎসার জন্য খরচ করা হয়েছে। উর্মি’র বাবা রফিক হাওলাদার, মা রুনু বেগম তার এক মাত্র কন্যাকে বাচানোর জন্য ধনাঢ্য ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেন। মেধাবী ছাত্রী উর্মি ২০২০ সনে চট্টগ্রামের  মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় থেকে  এস এস সি পরিক্ষাথীর্  ছিলেন কিন্তু মরণব্যাধী ব্লাড ক্যান্সারে তার জীবনের সকল আশা লন্ড বন্ড করে দিলো। বর্তমানে উর্মি ভারতের মুম্বাই টাটা মেমোরিয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকার দরকার এত পরিমান টাকা তার পরিবারের পক্ষে যোগার করা সম্ভব নয়। তাই মেধাবী মেয়েকে বাচাঁনোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য পরিবারের সবার আকুল আবেদন। উর্মি’র বাবা রফিক হাওলাদার জানান, উর্মি’র চিকিৎসার জন্য ইতিপূর্বে যে পরিমান টাকা ছিলো তা খরচ হয়ে গেছে আমার পক্ষে উর্মি’র চিকিৎসার খরচ যোগার করা একে বারেই অসম্ভব। তাই কোন দয়ালু ব্যক্তি আমার মেয়ে উর্মি’র চিকিৎসার জন্য সাহায্য করতে চাইলে এই ঠিকানায় দয়া করে পাঠাতে পারেণ। সাহায্য পাঠানোর ঠিকানা শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ খেপুপাড়া শাখা। হিসাব নম্বর থানভী অ্যাকাউন্ট নং অ/ঈ.২০০১১২১০০০২১২৬৮ পার্সোনাল বিকাশ নম্বর ০১৭১২-০৯১১৩২  উর্মি’র বাবার নিজস্ব মোবাইল নম্বর যোগাযোগের ঠিকানা ০১৮৪৬৫১৬৫৯০

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!