কলাপাড়ায় গুড নেইবারসের জরুরী খাদ্য সহায়তা বিতরণ | আপন নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কু’পি’য়ে জ’খ’ম আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ কলাপাড়ায় গুড নেইবারসের জরুরী খাদ্য সহায়তা বিতরণ আমতলীতে ইফতার মাহফিল কলাপাড়ার কৃতি সন্তান মোঃ খাইরুল আমিন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিযুক্ত কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার দাবি বরগুনার নারী শিশু আদালতের পিপি রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়নের দাবী তালতলীতে জলবায়ু ও দুর্যোগ সহনশীল খান খননে নয়ছয়!
কলাপাড়ায় গুড নেইবারসের জরুরী খাদ্য সহায়তা বিতরণ

কলাপাড়ায় গুড নেইবারসের জরুরী খাদ্য সহায়তা বিতরণ

আপন নিউজ ডেস্কঃ বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Good Neighbors Bangladesh এর কলাপাড়া সিডিপি’র উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জরুরী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে কলাপাড়া উপজেলার মহিপুর অফিসে স্পন্সর শিশুদের মধ্য থেকে ফোকাস জোনের ৬ জন হতদরিদ্র শিশুকে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ মহিপুর অফিসের সিডিপি ম্যানেজার রাজিব বিশ্বাস এবং সহকারী প্রোগ্রাম অফিসার সায়মনসহ অন্যান্য কর্মকর্তারা।

অফিস সূত্রে জানা গেছে, প্রতিজন শিশুকে ২,০০০ টাকা মূল্যের প্রয়োজনীয় খাদ্য উপকরণ দেওয়া হয়েছে। উপকরণের মধ্যে ছিল-চাল ১০ কেজি, আটা ৫ কেজি, চিনি ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, সরিষার তেল ১ লিটার, ছোলা ২ কেজি এবং ২টি সাবান।

উল্লেখ্য, ফোকাস জোন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে ৬ জন করে হতদরিদ্র শিশুকে এ ধরনের জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!