শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ

কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ

কলাপাড়া প্রতিনিধিঃ উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুয়াকাটায় হোটেল‌ আমান ইন্টাঃ এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আতিকা আজরা, মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট, ফিশনেট প্রকল্প, উত্তরণ। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন রেজওয়ান উল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, উত্তরণ‌ এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

আয়োজক সূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মৎস্যজীবীদের জীবন-জীবিকা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, সংশ্লিষ্ট সরকারি আইন ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ে কাজের নৈতিকতা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি উত্তরণ এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চিত্র ও চ্যালেঞ্জগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!