তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কু’পি’য়ে জ’খ’ম – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা
তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কু’পি’য়ে জ’খ’ম

তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কু’পি’য়ে জ’খ’ম

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছোটবগী ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম লিটন মোল্লা (৫০) ও তার ভাইয়ের ছেলে শহীন মোল্লাকে (৩৪) হেলাল আকন ও শহীদুল আকনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। আহতদের স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে তালতলী উপজেলার গাবতলী গ্রামে।

জানাগেছে, তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছোটবগী ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম লিটন ও হেলাল আকন একটি বাড়ীতে শালিস করছিল। ওই সময় ইমন মোল্লা নামের একজন শালিস বৈঠকে কথা বলায় ক্ষুব্ধ হয় হেলাল আকন ও তার ভাই ফারুক আকন। এক পর্যায় তারা ইমনকে বেধরক মারধর করে। এতে শালিস পন্ড হয়ে যায়। এর কিছুক্ষণ পরে হেলাল আকন, শহীদুল আকন, ফারুক আকনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি দোকানে বসে থাকা আমিনুল ইসলাম লিটন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। চাচাকে রক্ষায় ভাতিজা শহীন মোল্লা এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করেছে। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে আসে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে লিটন মোল্লার মাথা ও ডান হাতে এবং শহীনের শরীরে গুরুতর জখম হয়।

আহত আমিনুল ইসলাম লিটন মোল্লা বলেন, একটি শালিস বৈঠকে আমার ভাইয়ের ছেলে ইমনকে হেলাল আকন, ফারুক আকন ও তার লোকজন মারধর করেছে। এতে শালিস বৈঠক পন্ড হয়ে যায়। এরপর আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হেলাল আকন, শহীদুল আকন ও ফারুক আহনসহ ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। তিনি আরো বলেন, আমি ছোটবগী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে কাজ করছি। আমার প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমাকে হত্যা করতে এমন ঘটনা ঘটিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, হেলাল আকন, শহীদুল আকন ও ফারুক আকনসহ ২০-২৫ জন সন্ত্রাসী এসে অতর্কিত আমিনুল ইসলাম লিটন মোল্লা ও তার ভাইয়ের ছেলেকে ধারালো অস্ত্র ও লোহার রড কুপিয়ে ও পিটিয়ে মারধর করেছে।

এ বিষয়ে হেলাল আকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি মারধর করিনি। ওই স্থানে অনেক লোক উপস্থিত ছিল।

তালতলী থানার ওসি মোঃ আসাদুল রহমান বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!