উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জাজেস কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত শুরু হবে: এমপি এবিএম মোশাররফ হোসেন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ কলাপাড়ায় বন বিভাগের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অভিযোগ, এলাকাবাসীর বি’ক্ষো’ভ তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কু’পি’য়ে জ’খ’ম আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ কলাপাড়ায় গুড নেইবারসের জরুরী খাদ্য সহায়তা বিতরণ আমতলীতে ইফতার মাহফিল কলাপাড়ার কৃতি সন্তান মোঃ খাইরুল আমিন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিযুক্ত কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ

উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ২ শতাধিক গরীব, দুঃখী, অসহায় ও রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি”।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের ব্যবস্থা করতে পেরে তারা আনন্দিত।

এসময় বক্তব্য রাখেন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির সভাপতি মোঃ তানজিল মীর, সাধারণ সম্পাদক মোঃ নাইম দফাদার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয়রা সংগঠনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন মানবিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!