কলাপাড়ায় জাজেস কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত শুরু হবে: এমপি এবিএম মোশাররফ হোসেন | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জাজেস কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত শুরু হবে: এমপি এবিএম মোশাররফ হোসেন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ কলাপাড়ায় বন বিভাগের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অভিযোগ, এলাকাবাসীর বি’ক্ষো’ভ তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কু’পি’য়ে জ’খ’ম আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ কলাপাড়ায় গুড নেইবারসের জরুরী খাদ্য সহায়তা বিতরণ আমতলীতে ইফতার মাহফিল কলাপাড়ার কৃতি সন্তান মোঃ খাইরুল আমিন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিযুক্ত কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় জাজেস কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত শুরু হবে: এমপি এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়ায় জাজেস কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত শুরু হবে: এমপি এবিএম মোশাররফ হোসেন

বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘কলাপাড়া উপকূলীয় দুর্গম এলাকার বিচার প্রার্থী মানুষের সুবিধার জন্য যুগ্ম জেলা জজ আদালত পটুয়াখালী থেকে ইতিমধ্যে কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে। নতুন করে একটি যুগ্ম দায়রা জজ আদালত কলাপাড়ায় স্থাপন করা হয়েছে। এছাড়া কলাপাড়ায় নতুন জাজেস কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। আমি আপনাদের সাথে আছি। এলাকার জন্য যদি কিছু করা যায় সেটি আমার জন্য অনেক আনন্দের।’ বুধবার শেষ বিকেলে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি আয়োজিত সাংসদ এবিএম মোশাররফ হোসেনকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি আরও বলেন, ‘ভালো কিছু করা, পরিবর্তনের জন্য কাজ করতে সকলের পরামর্শ চাই। আপনাদের সাথে নিয়ে আগামী দিনে কলাপাড়া কে নতুন করে গড়তে চাই।’

চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।

এর আগে এমপি এবিএম মোশাররফ হোসেন বার ভবনে এসে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইনজীবী নেতৃবৃন্দ। পরে তাঁকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমূখ।

পরে আইনজীবীদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন এবিএম মোশাররফ হোসেন এমপি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!