কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় কলাপাড়া সাংবাদিক ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে কলাপাড়া পৌর শহরের চায়না পার্কে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সুজন মৃধা), কলাপাড়া থানার এসআই মো. মিজানুর রহমান, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. আরিফ শিকদার, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম এবং কলাপাড়া সাংবাদিক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির সিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক শান্তুনু হাওলাদার, অর্থ ও দপ্তর সম্পাদক সুরঞ্জিত রায় শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা এবং সদস্য টিংকু রায়, তুষার হাওলাদার, মো. আরিফসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে কলাপাড়া সাংবাদিক ক্লাবসহ সকল সংবাদকর্মীদের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন। পরে কলাপাড়া তথা দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. ইব্রাহিম খলিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!