কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র
কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি

কলাপাড়া প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার লতাচাপলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় উপকূলীয় মৎস্যজীবী নারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তারা বলেন, নারীর সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফিশনেট প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!