শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

কলাপাড়া প্রতিনিধিঃ “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিডিপি ম্যানেজার দীপক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ মহিপুর অফিসের সিডিপি ম্যানেজার রাজিব বিশ্বাস, সিডিসি সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী মিজানুর রহমান রিপন, হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, কো-অপারেটিভ সভাপতি পেয়ারা বেগম এবং সহকারী প্রোগ্রাম অফিসার সায়মনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে কমিউনিটিতে নারী নেতৃত্বে বিশেষ অবদান রাখার জন্য মহিপুর সিডিপির কো-অপারেটিভ কর্মী মোছা. রেশমা বেগমকে ‘সাহসিকা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

বক্তারা বলেন, নারীদের সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজের অবহেলিত ও নিপীড়িত নারীরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে-এটাই এ দিবসের মূল লক্ষ্য।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!