করোনা; আমতলীতে ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনা; আমতলীতে ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

করোনা; আমতলীতে ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার ৩’শ ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাসের আপাদকালিন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে শনিবার বিকেলে ও রবিবার সকালে উপজেলার ৭ টি ইউনিয়ন ও আমতলী পৌরসভার খাদ্য সামগ্রী সামাজিক সুরক্ষা বজায় রেখে বিতরন করেছেন ইউএনও মনিরা পারভীন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হত দরিদ্র মানুষ। এ হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় সরকার। আমতলীর ইউএনও মোঃ মনিরা পারভীন শনিবার বিকেলে ও রবিবার সকালে উপজেলা ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৩’শ ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মোঃ আখতারুজ্জামান বাদল খান, শহীদুল ইসলাম মৃধা, এ্যাড. নুরুল ইসলাম, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, একেএম নুরুল হক তালুকদার, মোঃ হারুন অর রশিদ হাওলাদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও নাজির মোঃ মজিবুর রহমান।
উপকারভোগী হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধি বলরাম রায় ,আব্দুল মান্নান, মনোয়ারা বেগম ও শিল্পী বেগম বলেন, কামকাজ নাই। পোলাপান লইয়্যা খুব কষ্টে আলহাম। ইউএনও স্যারে চাউল, ডাইল ও আলু দিয়া গ্যাছে এ্যাহন কয়েকদিন খাইতে পারমু।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার ৩’শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!