করোনা; মহিপুরে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরন | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
করোনা; মহিপুরে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরন

করোনা; মহিপুরে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরন

মোঃ মনিরুল ইসলাম, মহিপুরঃ

করোনা ভাইরাসের প্রকোপ রোধে কলাপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় ও মহিপুর প্রেসক্লাবের সার্বিক তত্বাবধানে দুস্থ, শারিরীক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়েছে।

রবিবার ২৯ মার্চ মহিপুর প্রেসক্লাবের সামনে থেকে ভবঘুরে, দুস্থ, শারিরীক প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং রাস্তার পাশে অবস্থানরত দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

প্রায় শতাধিক দুস্থ, শারিরীক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার রইছ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন, সিপিপির ইউনিয়ন টিম লিডার জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজি, মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জামাল হোসেন হাওলার, থানা ছাত্রলীগ সভাপতি সোয়াইব খান সহ মহিপুর প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত দেশের এই অবস্থা থাকবে ততদিন পর্যন্ত আমরা এ ধরনের খাবার বিতরন কর্মসূচি অব্যহত রাখবো ইনশাআল্লাহ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!