রবিবার, ১৯ Jul ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
করোনাভাইরাস আতঙ্কে আমতলীতে রোগী শুন্য হাসপাতাল

করোনাভাইরাস আতঙ্কে আমতলীতে রোগী শুন্য হাসপাতাল

আমতলী প্রতিনিধিঃ
করোনাভাইরাস আতঙ্কে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শুন্য হয়ে পরেছে। সাধারণ জ্বর, সর্দি ও কাশি নিয়ে রোগী হাসাপাতালে আসছেন না। রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতাল সুত্রে জানাগেছে, গত এক সপ্তাহে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০ জন রোগী চিকিৎসা নিয়েছে। যা ছিল অতি নগন্য। স্বাভারিক অবস্থায় প্রতিদিন হাসপাতালের বর্হিবিভাগে অন্তত ২’শ ৫০ থেকে ৩’শ রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে রোগীর সংখ্যা কমে সপ্তাহে ৮০ জনে এসেছে। করোনা ভাইরাসে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। করোনার আতঙ্কে সাধারণ সর্দি, জ্বর ও কাশি হলেও  রোগীরা তা লুকিয়ে থাকছে হাসপাতালে আসছেন না। এতে দিন দিন রোগী শুন্য হয়ে পরেছে হাসপাতাল। অনেক স্বাভাবিক জ্বর, সর্দি ও কাশির রোগী হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকার ভয়ে  চিকিৎসা নিতে আসছে না।
সোমবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখাগেছে, বর্হিবিভাগ ও আন্তবিভাগের চিকিৎসকরা অলস সময় কাটাচ্ছেন। মাঝে মধ্যে দুই একজন দূর্ঘটনার রোগী আসছে। গত সাত দিনে বর্হিবিভাগ ও আন্তবিভাগে  জ্বর, সর্দি ও কাশি নিয়ে কোন রোগী আসেনি। হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে দূর্ঘটনার রোগী ছাড়া কোন রোগী নেই। সুনসান নিরবতা রয়েছে হাসপাতালের আন্তবিভাগ।
 নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী বলেন, স্বাভাবিক জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে গেলে  কোয়ারেন্টাইনে থাকতে হয়। সেই ভয়ে আমরা হাসপাতালে যাইনা।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় রোগীরা হাসপাতালে আসছে না। তিনি আরো বলেন স্বাভাবিক জ্বর, সর্দি ও কাশির রোগীরা কোয়ারেন্টাইনে থাকার ভয়ে হাসপাতালে আসছে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!