রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলী উপজেলা চেয়ারম্যানের চাল ডাল মাস্ক বিতরন

আমতলী উপজেলা চেয়ারম্যানের চাল ডাল মাস্ক বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের ব্যাক্তিগত উদ্যোগে সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় ৫শ’ হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু সাবান, ও মাস্ক বিতরন করেন। জীবনের ঝুঁকি নিয়ে উপজেলার, শাখারিয়া, গাজীপুর, আমতলী ইউএনও অফিস গেট, গুলিশাখালী ও তালুকদার বাজার এলাকায় সামাজিক সুরক্ষা বজায় রেখে খাদ্য সহায়তা বিতরন করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে উপজেলায় কয়েক হাজার কর্মক্ষক মানুষ কর্মহীন হয়ে পরেছে। এ হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে মানবিক কারনে তিনি এ সহায়তা করেন। এছাড়া গাজীপুর বন্দরকে সুরক্ষা দেওয়ার জন্য বাজারের সকল রাস্তায় ব্লিসিন যুক্ত পানি ছিটিয়ে জীবানু মুক্ত করা হয়।
তিনি খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, আলু ও ডাল, সাবান ও একটি করে মাস্ক দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মিন্টু মল্লিক, মো. আমান তালুকদার, আব্দুল বাতেন মৃধা, মো. নান্নু গাজী প্রমুখ। উপকারভোগী হতদরিদ্র জালাল আহম্মেদ, রাজিয়া বেগম কহিনুর ও ছালাম বয়াতি বলেন, কামকাইজ নাই। পোলাপান লইয়্যা খুব কষ্টে আছিলাম। চেয়ারম্যান ফোরকান মিয়া মোগো চাউল, ডাইল, আলু দিয়া গ্যাছে এ্যাহন কয়েকদিন খাইতে পারমু।
আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাড়াতে পেরে আমি ধন্য মনে করছি। যে কয়দিন করোনার আগ্রাসন থাকবে ততদিন খেটে খাওয়া সাধারণ মানুষে পাশে থাকবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!