বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায়
কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টক্সিক টাইটেনস

কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টক্সিক টাইটেনস

কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টক্সিক টাইটেনস

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচ কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে টক্সিক টাইটেনস ও বয়েজ অফ রহমতপুর মুখোমুখি হয়। জমজমাট এ ফাইনালে বয়েজ অফ রহমতপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টক্সিক টাইটেনস।

মঙ্গলবার বিকেলে কলাপাড়া পৌর শহরের রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিকদার মোঃ সালাহউদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা মিন্টু, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মোঃ সুলতান আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক ভূইয়া।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!