কলাপাড়ায় হাঁট-বাজারে মানুষে সয়লাব; সামাজিক দূরত্ব বজায় থাকছে না | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ
কলাপাড়ায় হাঁট-বাজারে মানুষে সয়লাব; সামাজিক দূরত্ব বজায় থাকছে না

কলাপাড়ায় হাঁট-বাজারে মানুষে সয়লাব; সামাজিক দূরত্ব বজায় থাকছে না

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

যেখানে করোনার মতো মহামারির সংক্রমন ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষজনকে বাড়িঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। কুয়াকাটা পর্যটন এলাকা লকডাউন করা হয়েছে। সেখানে কলাপাড়ার কয়েকটি হাঁট-বাজারে মানুষে সয়লাব হয়ে যাচ্ছে। বসছে সাপ্তাহিক হাট-বাজার। বজায় থাকছেনা সামাজিক দূরত্ব। সোমবারে বিকেলে ধানখালীর কালুর হাট জমজমাট দেখা গেছে। অবশ্য শেষ বিকেলে লালুয়ার বানাতিবাজারের হাঁটে প্রশাসন সামাজিক দূরত্ব নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। রবিবারে ধানখালীর নোমরহাঁট বসেছে জমজমাট। মহিপুর বন্দরে ফি সন্ধ্যায় চলে গণসমাগম। স্থানীয় আওয়ামী লীগের এক শ্রেণির নেতাকর্মীদের নিয়ন্ত্রিত হাঁট-বাজারগুলো চালু থাকায় সরকারের করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায়ের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত করোনা বিস্তার রোধের এসব কমিটিও অকার্যকর হয়ে আছে বলে সচেতনমহলের অভিযোগ। ফলে কলাপাড়ায় করোনাভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, তিনি সোমবার বিকেলে লালুয়ার বানাতিবাজারে গিয়ে জনসমাগম বন্ধ করে দিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনায় মাইকিং করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!