বরগুনায় করোনা ভাইরাস সন্দেহে ভর্তি; আমতলীর চিকিৎসক আক্রান্ত নন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরগুনায় করোনা ভাইরাস সন্দেহে ভর্তি; আমতলীর চিকিৎসক আক্রান্ত নন

বরগুনায় করোনা ভাইরাস সন্দেহে ভর্তি; আমতলীর চিকিৎসক আক্রান্ত নন

আমতলী প্রতিনিধিঃ
বরগুনা জেনারেল  হাসপাতালের  আইসোলশনে  চিকিৎসাধীন আমতলী উপজেলার  কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক করোনা ভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কোভিড-১৯ আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে ঢাকা রোগতত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইসিডিআর)। বুধবার ১০ টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই চিকিৎসক  এখন ভালো আছেন। তাকে ছেড়ে দেয়া হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্র জানাগেছে, গত সোমবার বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মাহমুদ মুর্শিদ আল মামুন জ্বর, সর্দি ও কাশি নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা নিতে যান। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চিকিৎসক মামুনকে ওই দিন বিকেল পাঁচটায় বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলশনে ভর্তি করেন।  ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর হয়। ওই চিকিৎসক আমতলী উপজেলার কুকুয়া, গুলিশাখালী, চাওড়া ও আঠারোগাছিয়া ইউনিয়নের সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। তার বাড়ি বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকায়। দুই দিন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলশনে ছিলেন তিনি। বুধবার সকালে তিনি করোনা ভাইরাস আক্রান্ত নন বলে প্রতিবেদন দেন ঢাকা রোগতত্ত¡  রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইসিডিআর)। প্রতিবেদন আসার পর তাকে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলশন থেকে ছেড়ে দেয়া হয়েছে।
বরগুনা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, ওই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছে আইইসিডিআর। তিনি এখন সুস্থ্য। তাকে হাসপাতালের আইসোলেশন থেকে ছেড়ে দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!