আমতলীতে প্রশাসনের উদ্যোগে ৭০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
আমতলীতে প্রশাসনের উদ্যোগে ৭০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে প্রশাসনের উদ্যোগে ৭০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা এলাকায় ৭০ হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে বুধবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে হতদরিদ্র পরিবার খুঁজে খুঁজে আমতলীর ইউএনও মনিরা পারভীন বুধবার উপজেলা চাওড়া ইউনিয়নের ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ও নাজির মোঃ মজিবুর রহমান।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার চাওড়া ইউনিয়নের ৭০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!