ভোলার সাংবাদিক পেটানো সেই চেয়ারম্যানের পুত্র গ্রেফতার – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
ভোলার সাংবাদিক পেটানো সেই চেয়ারম্যানের পুত্র গ্রেফতার

ভোলার সাংবাদিক পেটানো সেই চেয়ারম্যানের পুত্র গ্রেফতার

বরিশাল অফিসঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফোন করে ডেকে এনে মোবাইল চুরির অপবাদে সাংবাদিক সাগর চৌধুরীকে নির্যাতনকারী সেই নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার নাবিল হায়দার ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, সাংবাদিক সাগর চৌধুরী মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় নাবিলকে প্রধান আসামি ও পাঁচজনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।

আহত সাগর চৌধুরী বলে, বড় মানিকা ইউনিয়নের সরকারি নিবন্ধিত জেলেদের নামে বরাদ্দকৃত চাল ৪০ কেজি করে বিতরণের কথা থাকলেও ওই ইউনিয়নে দেয়া হয় সবোর্চ্চ ২০ কেজি করে। এ ঘটনা আমি বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মো. বশির গাজীকে জানাই। এছাড়া রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ থেকে চাল অন্য স্থানে সরিয়ে নেয়ার সময় আমি ছবি তুলি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের ছোট ছেলে মঙ্গলবার সকালে আমাকে ফোন করে জরুরি কথা বলার জন্য রাজমনি সিনেমা হলের সামনে আসতে বলে। আমি গেলেই সে আমার জামার কলার ধরে মারধর শুরু করে। আমি নাকি তার মোবাইল ফোন চুরি করার চেষ্টা করছি এটা বলে আরও মারধর করে। আমাকে মারধর করা অবস্থায় চোর বলে ফেসবুকে সে লাইভ করে। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। পরে আমার পরিবারের সদস্যদের সহযোগিতায় ভোলা সদর হাসপাতলে আমাকে ভর্তি করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!