আমতলীতে প্রশাসনের উদ্যোগে দুই’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে প্রশাসনের উদ্যোগে দুই’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে প্রশাসনের উদ্যোগে দুই’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আঠারোগাছিয়া ইউনিয়নের দুই’শ হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে সোমবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে হতদরিদ্র পরিবার খুঁজে খুঁজে আমতলীর ইউএনও মনিরা পারভীন সোমবার উপজেলা আঠারোগাছিয়া ইউনিয়নের দুই’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, এক লিটার তেল ও এক কেজি ডাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার ও নাজির মোঃ মজিবুর রহমান।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দুই’শ হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, যতদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন উপজেলায় খাদ্য সহায়তা অব্যহত রাখা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!