কলাপাড়ায় থানায় আটক বাবাকে দেখে ফেরার পথে শিশু কন্যাকে মারধর | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় থানায় আটক বাবাকে দেখে ফেরার পথে শিশু কন্যাকে মারধর

কলাপাড়ায় থানায় আটক বাবাকে দেখে ফেরার পথে শিশু কন্যাকে মারধর

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার মহিপুর থানায় আটক বাবাকে দেখে ফেরার পথে শিশুকন্যা কে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। আহত শিশুটি বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই শিশুটির মা মাকসুদা বেগম থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগটি নেয়নি বলে সে জানিয়েছেন।
 জানাগেছে, মহিপুর থানা পুলিশ সোবাহান নামের এক ইউপি সদস্য কে আটক করে।
এ খবর পেয়ে তার স্ত্রী কন্যা শিশুটিকে নিয়ে  থানায় দেখতে যান।
দেখে শেষে ফেরার পথে একই এলাকার মতি, সাহেব আলী ও শাহিন সোবাহান মেম্বারের শিশু কন্যা মরিয়ম (৮) কে লাঠি দিয়ে বেধড়ক  মারধর করে আহত করে।
কলাপাড়া হাসপাতালের ডা: জেএইচ খান লেলীন জানান, আহত শিশুটির পিঠে লাঠি দিয়ে আঘত করার চিহ্ন রয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপরে মহিপুর থানার ওসি মনিরুমাজ্জান বলেন, এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!