পটুয়াখালীতে এবার জেলেদের ভিজিএফ’র চাল কেলেংকারিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
পটুয়াখালীতে এবার জেলেদের ভিজিএফ’র চাল কেলেংকারিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালীতে এবার জেলেদের ভিজিএফ’র চাল কেলেংকারিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালীঃ

পটুয়াখালীতে জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত
বিশেষ ভিজিএফ’র চাল কালোবাজারে বিক্রি’র অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী কমলাপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মো. মনির রহমান মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গত ৩০ মার্চ রাত ১২টার দিকে সদর উপজেলার উত্তর ধরান্দি বাজার থেকে ১০ বস্তা চালসহ দুই জনকে এলাকাবাসী আটক করে কলাগাছিয়া ফাঁড়ি পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয় মো. সেলিম সিকদার বাদী হয়ে ৩১ মার্চ সকালে চেয়ারম্যানকে প্রধানসহ ৭ জনকে আসামী করে সদর থানায় চাল আত্মসাতের মামলা দায়ের করে। মামলা নং-৫০।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ জেলেদের মাঝে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরন করে কমলাপুর ইউনিয়ন পরিষদ। বিতরনকালে জেলেদের মাঝে চাল পরিমানে কম দিয়ে সেখান থেকে গোপনে ১০ বস্তা (৩৫০ কেজি)
চাল নিয়ে চেয়ারম্যান তার কাছের লোক হিসেবে পরিচিত বশির সিকদারের বাড়ীতে রাখে। রাত ১২টার দিকে চেয়ারম্যানের লোক বশির সিকদার বিক্রির জন্য ধরান্দী এলাকার জাকির হোসেন নামের এক চালকের টমটমে ১০ বস্তা চাল ভর্তি করে উত্তর ধরান্দী বাজারে সোহাগের দোকানের সামনে নিয়ে যায়। এ সময় সোহাগ ও টমটম চালক জাকির চালের বস্তা দোকানে নেয়ার প্রস্তুতিকালে সন্দেহ হলে এলাকাবাসী তাদের হাতে নাতে ধরে পুলিশে খবর দেয়। কলাগাছিয়া ফাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ বস্তা চালসহ টমটম চালক জাকির হোসেন ও ব্যবসায়ী সোহাগকে আটক করে।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, জেলেদের মাঝে বিতরনকৃত ভিজিএফ’র সরকারি চাল বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী কমলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ওই মামলায় মোট ৭জন আসামীর মধ্যে চালসহ আটককৃত ২ জন জেল হাজতে রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!