মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
যুক্তরাষ্ট্রে পুলিশ সার্জেন্ট পদে প্রথম চট্রগ্রামের বংশোদ্ভূত আরমান কায়সার

যুক্তরাষ্ট্রে পুলিশ সার্জেন্ট পদে প্রথম চট্রগ্রামের বংশোদ্ভূত আরমান কায়সার

অনলাইন ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রে পুলিশ সার্জেন্ট পদে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন চট্টগ্রামের ছেলে বাংলাদেশি বংশোদ্ভূত আরমান কায়সার।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি পুলিশ ২৪ জন পুলিশ কর্মকর্তাকে সার্জেন্ট পদে পদোন্নতি দিয়েছে। কায়সার তাদের মধ্যে অন্যতম। গত সোমবার (২ ডিসেম্বর) পদোন্নতি পাওয়া বাকি পুলিশ অফিসারদের সঙ্গে শপথ নেন তিনি।
প্রেস অব আটলান্টিক সিটির এক প্রতিবেদনে বলা হয়, সার্জেন্ট পদে ১০০-এর কাছাকাছি পুলিশ কর্মকর্তা আবেদন করেন। তাদের মধ্য থেকে বাছাই করে এই ২৪ জনকে নির্বাচিত করা হয়। সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়ায় আরমান কায়সার এখন থেকে ১৮৬ জন সাধারণ কর্মকর্তা ছাড়াও তিনশোর অধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে নেতৃত্ব দেবেন। চাকরির শুরুতে বেতন হিসেবে পাবেন বার্ষিক এক লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৮৪ লাখ টাকা। অর্থাৎ, তিনি মাসিক বেতন পাবেন ৭ লাখ টাকা।
২০১২ সালে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে আটলান্টিক সিটির পুলিশ বিভাগে অফিসার পদে যোগ দেন কায়সার।
এর আগে যুক্তরাষ্ট্রে পুলিশের ক্যাপ্টেন পদে প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দেন বাংলাদেশি-আমেরিকান খন্দকার আবদুল্লাহ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!