কলাপাড়ায় কন্যা শিশু নির্যাতন ঘটনার ৪৮ ঘন্টা পরও মামলা নেয়নি পুলিশ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় কন্যা শিশু নির্যাতন ঘটনার ৪৮ ঘন্টা পরও মামলা নেয়নি পুলিশ

কলাপাড়ায় কন্যা শিশু নির্যাতন ঘটনার ৪৮ ঘন্টা পরও মামলা নেয়নি পুলিশ

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 
কলাপাড়ার মহিপুরে এক কন্যা শিশুকে মারধর করে আহত করার ঘটনার ৪৮ ঘন্টা পরও মামলা নেয়নি পুলিশ। নির্যাতিত শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: জেএইচ খান লেলীনের অধীনে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রামে এ শিশু নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতিত শিশুটির মা মাকসুদা বেগম থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগটি নেয়নি বলে সে জানিয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’র দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো: ইদ্রিস জানিয়েছেন ভিকটিম শিশুটির পরিবার থেকে নির্যাতনের বিষয়টি তাকে জানানো  হয়েছে।   তিনি ষ্টেশনে না থাকায় মহিপুর থানা পুলিশকে এ বিষয়ে আইনী সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, শালিশ অযোগ্য একটি ঘটনার বিষয়ে শালিশ করার অপরাধে মহিপুর থানা পুলিশ সোবাহান নামের এক ইউপি সদস্য কে রবিবার সন্ধ্যায় আটক করে। এ খবর পেয়ে তার স্ত্রী কন্যা শিশুটিকে নিয়ে  থানায় দেখতে যান। বাবার সাথে দেখে করে ফেরার পথে একই এলাকার মতি, সাহেব আলী ও শাহিন সোবাহান মেম্বারের শিশু কন্যা মরিয়ম (৮) কে লাঠি দিয়ে বেধড়ক  মারধর করে আহত করে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জেএইচ খান লেলীন জানান, আহত শিশুটির পিঠে লাঠি দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। বর্তমানে শিশুটি তার অধীনে চিকিৎসাধীন রয়েছে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিশু নির্যাতনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’র দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো:
ইদ্রিস জানান, ভিকটিম শিশুটির পরিবার থেকে নির্যাতনের বিষয়টি তাকে জানানো
 হয়েছে।   তিনি ষ্টেশনে না থাকায় মহিপুর থানা পুলিশকে এ বিষয়ে আইনী
সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!