কলাপাড়ায় রোঁদে দাঁড় করিয়ে শত শত মানুষকে বয়ষ্ক-বিধবা ভাতা প্রদান | আপন নিউজ

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা পাগলী রাহিমা মা হলেন বাবা হলেন না কেউ! আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও
কলাপাড়ায় রোঁদে দাঁড় করিয়ে শত শত মানুষকে বয়ষ্ক-বিধবা ভাতা প্রদান

কলাপাড়ায় রোঁদে দাঁড় করিয়ে শত শত মানুষকে বয়ষ্ক-বিধবা ভাতা প্রদান

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 
করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও সোনালী ব্যাংকের কলাপাড়া বন্দর শাখার বয়ষ্ক ও বিধবা ভাতা প্রদানের ক্ষেত্রে এটি মানা হয়নি। বুধবার বয়ষ্ক ও বিধবা শত শত মানুষকে ঠাসাঠাসি করে গাদাগাদি অবস্থায় খোলা মাঠে ভিড় করে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। করোনায় যেসব মানুষ সবচেয়ে ঝুকিপূর্ণ রয়েছেন, সেসব শত শত মানুষ রোঁদের মধ্যে প্রচন্ড গরমে খেপুপাড়া হাইস্কুল মাঠে জড়ো করা হলো। উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন কেউ বিষয়টি নিয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানপাট, হাঁটবাজার বন্ধ রাখা হয়েছে। মানুষের একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বয়ষ্ক মানুষদের নিরাপদে বাসায় অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। এসব কাজ নিশ্চিতের জন্য সেনাবাহিনী পর্যন্ত সহায়তা করছে। অথচ ব্যাংক কর্তৃপক্ষ একাজটি করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিল। সচেতন মানুষ এনিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য করেছেন। ব্যাংক ম্যানেজার বলেন, কলাপাড়া পৌরসভার ৬/৭ শ’ মানুষকে এ ভাতার টাকা দেয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে জনপ্রতিনিধিগণ তাকে বলেছেন। ব্যাংক ম্যানেজর তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য এ প্রতিনিধিকে পরামর্শ দেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, ব্যাংক কর্তৃপক্ষ সরকারের দেয়া বয়ষ্কভাতা দিবেন। সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করবেন, তাঁদের নিজস্ব দায়িত্বে। এখানে তাঁদের কারও কোন সহায়তা লাগলে অবশ্যই নিবেন। করোনার বিস্তার রোধের নিয়ম মেনে অবশ্যই সরকারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!