গলাচিপায় করোনা পরিস্থিতি মোকাবেলায় দু’টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
গলাচিপায় করোনা পরিস্থিতি মোকাবেলায় দু’টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন

গলাচিপায় করোনা পরিস্থিতি মোকাবেলায় দু’টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন

পটুয়াখালী আপন নিউজ সংবাদদাতাঃ

পটুয়াখালীর গলাচিপা শহরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দুইটি বাড়ি লক ডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১২টার দিকে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডের একটি বাড়ি ও ৮ নম্বর ওয়ার্ডের মুজিব সড়কের একটি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডের এক ট্রাক ড্রাইভার ঢাকার নারায়ণগঞ্জ বাস করতো। সেখান থেকে মঙ্গলবার রাতে জ্বর নিয়ে গলাচিপা আসে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের ডাক্তার ওই ট্রাক ড্রাইভারের নমুনা সংগ্রহ করেছে। এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ডের মুজিব সড়কের এক স্কুলের দপ্তরির ছেলে দু’দিন আগে যশোর থেকে তাবলীগ করে গলাচিপায় ফিরে আসে। বুধবার দুপুরে ওই তরুনের বাড়িও লক ডাউন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, দুই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বুধবার বেলা ১২টার দিকে শহরের দুইটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

এদিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যৃালয় সূত্র জানায়, পটুয়াখালী থেকে করোনা আক্রান্ত সন্দেহে মোট ৮৩ জনের নমুনা সংগ্রহ করে আইইসিডিআর এ প্রেরন করা হয়েছে। এরমধ্যে ৩৭টি রিপোর্ট পাওয়া গেছে। যার সবগুলোই নেগেটিভ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!