কুয়াকাটা পৌর আ’লীগকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে নেতৃবৃন্দের লিখিত বিবৃতি | আপন নিউজ

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা পাগলী রাহিমা মা হলেন বাবা হলেন না কেউ! আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও
কুয়াকাটা পৌর আ’লীগকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে নেতৃবৃন্দের লিখিত বিবৃতি 

কুয়াকাটা পৌর আ’লীগকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে নেতৃবৃন্দের লিখিত বিবৃতি 

প্রেস বিজ্ঞপ্তিঃ
কুয়াকাটা পৌরসভার কার্ডধারী ভিজিএফএর চাল সুবিধাভোগীর সংখ্যা ৫৩০ জন। চালও দুই দফায় দেয়া হয়েছে সকলকে। তারপরও ২২ জেলের চাল বিতরণকে কেন্দ্র করে কুয়াকাটা পৌরসভার মেয়র আওয়ামীলীগ নেতা আব্দুল বারেক মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কুরুচিকর মন্তব্য এবং বিষোদগার ছড়ানোকে কেন্দ্র করে তোলপাড় চলছে। কুয়াকাটা পৌরসভার ১০জন কাউন্সিলরের পরে এবারে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিবাদে নেমেছেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মনির আহম্মেদ ভুইয়াসহ পাঁচজন সহ-সভাপতি যৌথভাবে লিখিত বিবৃতি দিয়েছেন।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ লিখিত বক্তব্যের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের অবগত করেছেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তদারকি কর্মকর্তার উপস্থিতিতে যথাযথভাবে পৌর এলাকার ৫৩০ জেলে পরিবারকে বিশেষ ভিজিএফএর চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫০৮ জেলেকে ৬ এপ্রিল এবং বাকি ২২ জেলেকে ৭ এপ্রিল বিতরণ করা হয়েছে। বিতরণের প্রথম দিন ২২ জেলে সাগরে অবস্থান করায় চাল দেয়া যায়নি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটা পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মোল্লাকে জড়িয়ে এক ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে। নেতৃবৃন্দ অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
লিখিত বিবৃতিতে আরো বলা হয়েছে, পৌরমেয়র আব্দুল বারেক মোল্লা ভিজিএফএর চাল উত্তোলন কিংবা বিতরনের কোন দায়িত্বে ছিলেন না। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈয়বুর রহমান ও কাউন্সিলর আবুল হোসেন ফরাজি এসব চাল বিতরণের দায়িত্বে ছিলেন। তারপরও আগামি বছরে পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে একটি বিরোধীমহল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্নের জন্য গভীর ষড়যন্ত্রমূলক এমনসব অপপ্রচারে নেমেছে।
নেতৃবৃন্দ বলেন, আব্দুল বারেক মোল্লা প্রথমে লতাচাপলীর ইউপি মেম্বার, এক যুগের মতো ইউপি চেয়ারম্যান, এরপরে কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর, পরে মেয়র নির্বাচিত হয়েছেন। বর্তমানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নে, কুয়াকাটার উন্নয়নে ইর্ষাণি¦ত হয়ে একটি মহল কুয়াকাটা পৌরসভার মেয়রের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!