আমতলী ইউএনও’র নির্দেশে সড়ক থেকে গাছের গুড়ি তুলে নিলো এলাকাবাসী | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলী ইউএনও’র নির্দেশে সড়ক থেকে গাছের গুড়ি তুলে নিলো এলাকাবাসী

আমতলী ইউএনও’র নির্দেশে সড়ক থেকে গাছের গুড়ি তুলে নিলো এলাকাবাসী

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরা পারভীনের নির্দেশে উপজেলার আ লিক ও গ্রামীণ সড়ক থেকে গাছের গুড়ি তুলে নিলেন এলাকাবাসী। সোমবার জরুরী কাজে নিয়োজিত যানবাহন চলাচলা স্বাভাবিক হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
জানাগেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনা করেন। মানুষকে সচেতন করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে। এ খবরটি দ্রæত ছড়িয়ে পরে গ্রাম থেকে গ্রামান্তরে। এই সুযোগে একটি মহল আ লিক ও গ্রমাীণ সড়কে গাছের গুড়ি ফেলে জরুরী কাজে নিয়োজিত যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি করেছে। এতে দুর্ভোগে পরে জরুরী কাজে নিয়োজিত যানবাহন চলাচল। খবর পেয়ে ইউএনও মনিরা পারভীন রবিবার পুলিশ ও দমকল বাহিনীর সহয়োগীয়ায় বিভিন্ন এলাকায় গিয়ে সড়ক থেকে গাছের গুড়ি তুলে ফেলেন এবং এলাকাবাসীকে সড়ক থেকে গাছের গুড়ি তুলে নেয়ার নির্দেশ দেন। ইউএনও’র এমন নির্দেশনা পেয়ে উপজেলার সকল সড়ক থেকে এলাকাবাসী গাছের গুড়ি তুলে নিয়েছেন। ফলে স্বাভাবিক হয়েছে জরুরী কাজে নিয়োজিত যানবাহন চলাচল।
সোমবার খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলা শহরের সাথে সংযুক্ত কাউনিয়া, নাচনাপাড়া , মানিকঝুড়ি, খুড়িয়ার খেয়াঘাট, ইসলামপুর, বাদ্রা, ফকিরবাড়ী, শাখারিয়া, মহিষকাটা, চুনাখালী, খেকুয়ানী, আড়পাঙ্গাশিয়া, খলিয়ান, বান্দ্রা, ঘোপখালী, গুলিশাখালী, কাঠালিয়া, অফিসবাজার, আজিমপুর, গাজীপুর সোনাখালীসহ উপজেলার সকল সড়ক থেকে গাছের গুড়ি তুলে ফেলেছে এলাকাবাসী। এতে স্বাভাবিক হয়েছে সড়কে জরুরী কাজে নিয়োজিত যানবাহন চলাচল।
পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, ইউএনও স্যারের নির্দেশ পেয়ে এলাবাসী সড়ক থেকে গাছের গুড়ি তুলে নিয়েছে। এতে সড়কে জরুরী কাজে নিয়োজিত যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আমতলী চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের মাইনুল ইসলাম বলেন, সড়ক থেকে এলাকাবাসী গাছের গুড়ি তুলে নিয়েছে।
একই গ্রামের কালাম সিকদার, ইউনুচ সরদার ও লাল মিয়া বলেন, সড়ক থেকে গাছের গুড়ি তুলে নেয়ায় আমরা সাচ্ছন্দে সবজি নিয়ে বাজারে যেতে পেরেছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, গাছের গুড়ি সরানোর নির্দেশনা পেয়ে এলাকাবাসী সড়ক থেকে তা তুলে নিয়েছেন। এতে জরুরী কাজে নিয়োজিত যান চলাচলে কোন সমস্যা রইল না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!