তালতলীতে চাচার সন্ত্রাসী বাহিনীর দেয়া আগুনে পুড়ে গেছে ভাতিজার ঘর | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তালতলীতে চাচার সন্ত্রাসী বাহিনীর দেয়া আগুনে পুড়ে গেছে ভাতিজার ঘর

তালতলীতে চাচার সন্ত্রাসী বাহিনীর দেয়া আগুনে পুড়ে গেছে ভাতিজার ঘর

আমতলী প্রতিনিধিঃ
চাচা তৈয়ব আলী বয়াতির সন্ত্রাসী বাহিনীর দেয়া আগুনে পুড়ে গেছে ভাতিজা সাইদুর রহমান বয়াতির ঘর। ছয় শতাধিক গাছ কেটে ফেলেছে তারা। সন্ত্রাসীদের ভয়ে সাইদুর ও তার পরিবার পালিয়ে বেড়াচ্ছেন এমন অভিযোগ সাইদুর রহমান বয়াতির। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার কলারং গ্রামে মঙ্গলবার রাতে।
জানাগেছে, উপজেলার কলারং গ্রামের সাইদুর রহমান বয়াতির সৎ চাচা তৈয়ব আলী বয়াতির সাথে দীর্ঘদিন ধরে ৫২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে চাচা তৈয়ব আলী বয়াতির (৫৫) নেতৃত্বে জামাল হাওলায়ার (৪০), তুহিন হাওলাদার (১৮) ও নুরুল হকসহ (৪৫) মাস্ক পরিহিত ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে সাইদুর রহমানের বাড়ীতে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। সাইদুর  দৌড়ে পার্শ্ববর্তী বাড়ীতে আশ্রয় নেয়। পরে সন্ত্রাসীরা সাইদুরের বসত ঘর কুপিয়ে ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় এবং তার বাগানের ৫ শতাধিক কলাগাছ ও শতাধীক রেইন্টিসহ চাম্বল গাছ কেটে ফেলে তারা। এ ঘটনায় সাইদুর রহমান বয়াতি ওইদিন সন্ধ্যায় চাচা তৈয়ব আলী বয়াতিকে অভিযুক্ত করে ১২ জনের নামে তালতলী থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে থানায় মামলা করার খবর পেয়ে চাচা তৈয়ব আলী বয়াতি ভাতিজা সাইদুরের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। চাচার সন্ত্রাসী বাহিনীর দেয়া আগুনে সাইদুরের সমুদয় ঘর পুড়ে যায়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে সন্ত্রাসীদের ভয়ে সাইদুর রহমান ও তার পরিবারের লোকজন বাড়ী ঘর ছেড়ে পালিয়েছে। সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছেন বলে জানান স্থানীয়রা।
সাইদুর রহমান বয়াতি অভিযোগ করে বলেন, আমাকে ও তার পরিবারকে এলাকা থেকে উৎখাত করার জন্য চাচা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ঘর ভাংচুর,লুটপাট ও গাছ কেটে ফেলেছে। চাচার সন্ত্রাসী বাহিনিী আমার গাছ কেটেই খ্যান্ত হয়নি, থানায় মামলা দেয়ার খবর পেয়ে আমার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে আর আমি তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মাস্ক পরিহিত ১০-১২ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে সাইদুলের বাড়ীতে প্রবেশ করে সাইদুলকে ধাওয়া করে। পরে সন্ত্রাসীরা সাইদুলের ঘর ভাংচুর করে মালামাল নিয়ে যায় এবং বাগানের কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। তারা আরো বলেন, রাতে আগুনে সাইদুলের ঘরে পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী নুরুল্লাহ হাওলাদার বলেন, তৈয়ব বয়াতিসহ ১০-১২ জন লোক দেশীয় অস্ত্র দিয়ে সাইদুলের ঘর কুপিয়েছে এবং তার বাগানের কয়েকশত গাছ কেটে ফেলেছে।
স্থানীয় আতাউল্লাহ বলেন, রাত সাড়ে ৮ টার দিকে আগুনের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি সাইদুলের ঘর পুড়ে গেছে। কে আগুন দিয়েছে তা আমরা জানিনা।
এ বিষয়ে চাচা তৈয়ব আলী বয়াতি মুঠোফোনে ঘরে আগুন দেয়ার কথা অস্বীকার করে বলেন, আমাকে মন্দকথা বলায় আমার নাতিরা কলাগাছ কেটে ফেলেছে। তিনি আরো বলেন, সাইদুল নিজেই তার ঘর কুপিয়েছে।
তালতলী থানার এসআই মোঃ জাকারিয়া  বলেন, জমি নিয়ে বিরোধ থাকায় তৈয়ব বয়াতির লোকজন কলাসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে। তিনি আরো বলেন, তদন্ত করে আসার পর ঘরে আগুন দেয়ার কথা শুনেছি।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে ঘরে আগুন ও ভাংচুরের বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!