পটুয়াখালীতে সরকারী ত্রানের চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে দন্ড | আপন নিউজ

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ
পটুয়াখালীতে সরকারী ত্রানের চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে দন্ড

পটুয়াখালীতে সরকারী ত্রানের চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে দন্ড

পটুয়াখালী সংবাদদাতাঃ

পটুয়াখালীতে সরকারী ত্রানের চাল আত্মসাত করার দায়ে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য মোসাঃ লিপি বেগমকে আটক করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুর ২টার সময় উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের নিজ ঘড় থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত অভিযুক্ত লিপি বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

অপরদিকে মির্জাগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি চাল ওজনে কম দেয়ায় ৫ নং কাকড়াবুনিয়া ইউপি সদস্য মোঃ আব্দুল বারী মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারী ত্রানের চাল আত্মসাত করার দায়ে জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও কেশবপুর ইউপি’র ১, ২ ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোসাঃ লিপি বেগমকে বুধবার দুপুর ২টার দিকে তার নিজ ঘর থেকে আটক করা হয়। এ সময় লিপি বেগমের ঘর থেকে ৪ বস্তা সরকারী ত্রানের চাল, ১ বস্তা ভজিডির চাল ও বিক্রয় যোগ্য নয় এমন চালের ৩টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

বাউফল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান ঢালী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লিপি বেগমের ঘরে অভিযান চালিয়ে সরকারী ত্রানের চাল উদ্ধার করা হয়। পরে সরকারী চাল অবৈধ ভাবে নিজ বাড়িতে রাখার
দায়ে অভিযুক্ত লিপি বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় য়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!