তালতলীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ওয়াপদা মাঠে বাজার | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
তালতলীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ওয়াপদা মাঠে বাজার

তালতলীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ওয়াপদা মাঠে বাজার

মল্লিক মো.জামালঃ

সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়
সামাজিক দুরুত্ব বজায় রেখে বরগুনার তালতলীতে কাচাঁবাজার ও মাছ বাজার স্থানান্তর করে ওয়াপদা খোলা মাঠে বসানো হয়েছে।

বুধবার (১৫এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সেলিম মিঞা”র উদ্যোগে কাচাঁবাজার ও মাছবাজার সরিয়ে তালতলী বাজার
সংলগ্ন ওয়াপদা মাঠে বাজারের আয়োজন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে,সামাজিক দুরুত্ব বজায় রেখে সকাল থেকে ওয়াপদা খোলা মাঠে বেচা-কেনা শুরু হয়েছে।নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে প্রথম দিন ও মানুষের ভিড়।প্রত্যেকটি দোকান কমপক্ষে ৫-৭ফুট দুরুত্ব রেখে বসানো হয়েছে। বাজারটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের যাতায়াত করছে।

ক্রেতারা জানান, ওয়াপদা খোলা মাঠে হওয়ার কারনে
সামাজিক দুরুত্ব বজায় রাখা সম্ভব হয়েছে।কাচাঁবাজার ও মাছ বাজারের সাথে গোশতের দোকান গুলো উঠলে বাজার করতে আসা সবার সুবিধা হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রেজবীউল কবির জোমাদ্দার জনান, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এ বাজারটিতে ক্রেতা সাধারণের ভিড় লেগেই থাকে।
তাই জনসমাগম এড়াতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা জানান,করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে এ সিদ্ধান্ত এবং প্রতিদিন এই দোকান গুলো সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বেচা-কেনা করতে পারবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!