আমতলীর ইউএনও’র বেতনের টাকায় শ্রমিকদের মাঝে পরিধেয় বস্ত্র বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
আমতলীর ইউএনও’র বেতনের টাকায় শ্রমিকদের মাঝে পরিধেয় বস্ত্র বিতরন

আমতলীর ইউএনও’র বেতনের টাকায় শ্রমিকদের মাঝে পরিধেয় বস্ত্র বিতরন

আমতলী আপন নিউজ প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর ইউএনও মনিরা পারভীনের উদ্যোগে আমড়াগাছিয়া খানকায়ে সাইক্লোণ সেল্টারের কোয়ারেন্টাইনে থাকা ৯০ জন নারী, পুরুষ শ্রমিকের মাঝে পরিধেয় বস্ত্র এবং শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরন করা হয়েছে। বুধবার রাতে ইউএনও তার বেতনের টাকায় ক্রয়কৃত এ পরিধেয় বস্ত্র বিতরন করেন।
জানগেছে, মনিরা পারভীন গত বছর জুন মাসে আমতলীতে ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত বুধবার (৮এপ্রিল) রাতে ৯০ জন ইটভাটার নারী ও পুরুষ শ্রমিক কেরানীগঞ্জ থেকে নদী পথে আমতলীর সোনাখালী আসেন। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার মানুষ। খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার ও এএসপি সৈয়দ রবিউল ইসলাম (আমতলী-তালতলী সার্কেল) তাদের উদ্ধার করে কুকুয়ার আমড়াগাছিয়া সাইক্লোণ সেল্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন। ওই সময় থেকে প্রশাসনের উদ্যোগ তাদের খাবার সরবরাহ করা হচ্ছে। গত ৯ দিন ধরে তারা কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। ইউএনও মনিরা পারভীন বেতনের টাকা দিয়ে ওই কোয়ারেন্টাইনে থাকা ২৫ জন নারী ও ৬০ জন পুরুষের জন্য পরিধেয় বস্ত্র এবং ৫ শিশুর জন্য শিশু খাদ্য ক্রয় করেন। গতকাল বুধবার রাতে তিনি তাদের মাঝে পরিধেয় বস্ত্র ও শিশু খাদ্য বিতরন করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার ও মোঃ হারুন অর রশিদ হাওলাদার।
কোয়ারেন্টাইনে থাকা নারী শ্রমিক খাদিজা ও রেহেনাসহ কয়েকজন বলেন, ইউএনও স্যারে মোগো শাড়ী কিন্না দিয়া গ্যাছে। মোগো গুড়াগাড়ারে খাওন দিয়া গ্যাছে। আল্লায় স্যারেরে ভালো রাহুক মোরা এই দোয়া হরি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বেতনের টাকা থেকে ক্রয় করে কোয়ারেন্টাইনে থাকা ২৫ জন নারীকে শাড়ী ও ৬০ জন পুরুষকে লুঙ্গি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকারের বরাদ্দ থেকে শিশু খাদ্য দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!