কলাপাড়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

কলাপাড়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

রাসেল মোল্লাঃ

করোনার সংক্রমন প্রতিরোধে পাবনা জেলা থেকে আসা আত্মীয়দের ঘরবন্দী থাকতে বলায় বাগবিতন্ডার এক পর্যায়ে বেধড়ক কুপিয়ে জখম করা হয়েছে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন আকন (৩৮)কে। বুধবার রাত ১১ টার দিকে ইটবাড়িয়া গ্রামের শাহজাহানের দুই ছেলে উজ্জল ও শামীম রিয়াজকে বেধড়ক কোপায় বলে অভিযোগ রয়েছে। রিয়াজকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। এদিকে গণরোষের শিকার হয়ে উজ্জলও আহত হয়েছে। মেম্বার রিয়াজ জানায়, ওই বাড়িতে রাতে পাবনা থেকে উজ্জলের এক স্বজন আসলে এলাকার লোকজন নিয়ে তাঁকে ঘরে থাকার জন্য নির্দেশ দেন। এতে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে বেধড়ক কুপিয়ে জখম করা হয়। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান আপন নিউজ কে জানান, তিনি খবর পেয়ে মেম্বারকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযুক্ত উজ্জল জানান, করোনায় লকডাউনের কারনে তার ঘরে ভায়রা ও শালী আটকা পড়ে। চৌকিদার গিয়ে জানালে তাঁদের কথা মেনে নেই। কিন্তু মেম্বার রিয়াজ গিয়ে প্রথমে ঘরে ঢুকে তাকে (উজ্জলকে) ইট দিয়ে মাথায় আঘাত করে। আর দায়ের কোপ তিনি দেননি বলে দাবি করেন। ছোট ভাই শামীম ছিল। তার সঙ্গেও ধস্তাধস্তি হয়েছে। কলাপাড়া হাসপাতালের ডা: জেএইচ খান লেলীন জানান, সন্ত্রাসী হামলার শিকার ইউপি সদস্যের অবস্থা গুরুতর। তাঁর ডান পাঁজরের কোপটি গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ভুড়ি বরাবর আঘাতটি লেগেছে। পিঠেও কয়েকটি কোপ লেগেছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!