আমতলীতে কাপড়ের দোকান পুড়ে ছাই | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আমতলীতে কাপড়ের দোকান পুড়ে ছাই

আমতলীতে কাপড়ের দোকান পুড়ে ছাই

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার খলিয়ান বাজারে সোহেল সরদারের কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে। এতে ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ৫ লক্ষ টাকা।
জানাগেছে, উপজেলার খলিয়ান বাজারে সোহেল সরদার কাপরের ব্যবসা করে আসছিল। শুক্রবার গভীর রাতে ওই দোকানে বৈদ্যুতিক সট্সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সোহেলের কাপড়ের দোকানের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ওই দোকানের পাশে ইমরানের ষ্টেশনী ও রাসেলের মুদিমনহরদি দোকান আংশিক পুড়ে গেছে। এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ সোহেল।
প্রত্যক্ষদর্শী রাজ্জাক হাওলাদার বলেন, গভীর রাতে সোহেলের কাপড়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। ওই সময় দোকানে কেউ ছিল না। পরে দমকল বাহিনীর লোকজন স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক সোহেল সরদার কান্নাজনিত কন্ঠে বলেন, আমার সংসার চালানোর একমাত্র অবলম্বন পুড়ে শেষ হয়ে গেছে। আমার পরিবার পরিজন নিয়ে চলার কিছুই রইল না।
আমতলী দমকল বাহিনীর ষ্টেশন ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট্সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!