আমতলীতে ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক
আমতলীতে ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে রবিবার আমতলী’র ইউএনও মনিরা পারভীন পৌর সভার আমতলী এমইউ বালক বিদ্যালয় মাছে এ চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকের মাঝে রবিবার ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা বিতরন করেন। প্রত্যেক থ্রিহুইলার চালকের মাঝে দশ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল  দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও ইউপি চেয়রম্যান মোতাহার উদ্দিন মৃধা ও নাজির মজিবুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!