শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সর্দি জ্বরে আক্রান্ত দুই বোনের একজনের মৃত্য; বাড়ী লকডাউন

সর্দি জ্বরে আক্রান্ত দুই বোনের একজনের মৃত্য; বাড়ী লকডাউন

মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ

সর্দি জ্বর সন্দেহে এক শিশু কন্যা মৃত্যুর পর আতংক ছড়িয়ে পড়েছে বেনাপোলে।করোনা ভাইরাস সন্দেহে মা ও সর্দিজ্বর আক্রান্ত অপর শিশু কন্যার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইন থাকার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান, বেনাপোলের বড় আঁচড়া গ্রামে তপনের ২টি শিশুকন্যা সর্দিজ্বরে অসুস্থ্য হয়ে পড়লে তার বাবা গতকাল শনিবার বিকালে যশোর জেনারেল হাসপাতালে অসুস্থ্য বড় মেয়েকে ভর্তির জন্য বাড়ি থেকে রওনা দেয়। পথে বড় মেয়ে নিপা(১১) মারাত্মক অসুস্থ্য হয়ে মৃত্যু বরন করে। পরে তাকে নানা বাড়ি মনিরামপুরে দাফন করা হয়েছে বলে নিপার বাবা জানায়। এ দিকে একই সময় সর্দিজ্বরে আক্রান্ত ছোট মেয়েটার শরীরে এখনো জ্বর রয়েছে। নিজ বাড়িতেই তার চিকিৎসা চলছে।

এ দিকে করোনা সন্দেহে গ্রামের লোকজন সন্দেহভাজনদের চলাফেরা সম্পুর্ন বন্ধ করে দিয়েছে। বড়আঁচড়া গ্রামের ওই বাড়িসহ পুর্ব পাড়া লোক ডাউন করা হয়েছে। সর্দিজ্বরে আক্রান্ত হয়ে মারা যাবার ঘটনা ছড়িয়ে পড়লে গোটা বেনাপোলে আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শার্শা উপজেলা নিবার্হী অফিসার পূলক কুমার মন্ডল ও উপজেলা স্বাস্থ্য কর্মি আব্দুল মজিদ ঘটনাস্থলে চুটে আসেন এবং অসুস্থ্য মেয়ে ও মায়ের রক্তের নমুনা সংগ্রহ করেন। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে বলে তিনি জানান ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!