মতামত: ভালো মানুষ নির্বাচিত না হলে জনগণ ভালো সেবা পাবে না | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মতামত: ভালো মানুষ নির্বাচিত না হলে জনগণ ভালো সেবা পাবে না

মতামত: ভালো মানুষ নির্বাচিত না হলে জনগণ ভালো সেবা পাবে না

ভোটের সময় ৫০০/১০০০ টাকার বিনিময়ে মানুষ তার পবিত্র ও মুল্যবান ভোট অযোগ্য বা সমাজের নিকৃষ্ট, নেশাখোর খারাপ ইতর প্রকৃতির লোককে দিয়ে নির্বাচিত করে থাকে। সেই খারাপ মানুষটি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সাধু সেজে চুরি করবে এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশে প্রায় সারা বছর কোন না কোনভাবে গরীব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় আর এখন তো মহামারির সময়, প্রচুর পরিমাণে ত্রান বিতরণ চলছে তাই খারাপ জনপ্রতিনিধিদের চুরির মহা উৎসব। আমরা ভোটের সময় খারাপ লোক নির্বাচিত করবো আর ত্রাণ বিতরনের সময় ভালো জনপ্রতিনিধিদের সেবা খুঁজবো এইটা কিভাবে সম্ভব? সবার আগে জনগণের ঈমান ঠিক করতে হবে, করোনাভাইরাসের মারাত্মক মহামারির সময় শপথ নিন ভোটের সময় দেশের উন্নয়নের লক্ষ্যে কোন স্বার্থ ছাড়া বা যে কোন বনিময়ে ছাড়া সঠিক ব্যাক্তিকে নির্বাচিত করবো, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে যে সমস্যা সৃষ্টি হয়েছে এরকম অবস্থা আর হবে না। কথায় আছে গোমা গাছ থেকে আংগুড় ফল আসা করা ঠিক না, মানুষেরও যেমন কর্ম-তেমন ফল এটা যেন পজিটিভ হয়। কর্ম ভালো হোক, আর ফলও ভালো হোক একামনা থাকলো।।

শুধু জনগণের দোষ দিব এটা হবে না, টাকার বিনিময়ে অযোগ্য অনুপ্রবেশকারী অগ্রহণযোগ্য লোককে নেতা বানানো এবং টাকার বিনিময়ে জনগণ থেকে বিচ্ছিন্ন, নেতৃত্বশূন্য, জনগণের সমার্থন হীন ব্যাক্তিকে দলীয় নমিনেশন দেওয়া বন্ধ করতে হবে। আমরা যোগ্য শিক্ষিত জনবান্ধন নেতৃত্ব চাই। সমাজের নিকৃষ্ট খারাপ মানুষ কোথাও স্থান না পেয়ে রাজনীতিতে স্থান নিয়ে গোটা সমাজটাকে দুর্গন্ধময় নর্দমায় পরিনত করে। এসব খারাপ মানুষগুলো কোন দলের রাজনীতিতে যাতে স্থান না পায় এজন্য সর্বোচ্চ নেতৃত্বস্থানীয় সিদ্ধান্ত সুন্দর হোক। সকল ধরনের পাপাচার ও দুর্নীতি থেকে সবাইকে বিরত থাকার আহবান জানাই, মৃত্যুদূত করোনাভাইরাসের মহামারীর সময় আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুণ।

মতামতঃ মো. আবু ইউসুফ (প্রভাষক) সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ, খেপুপাড়া, পটুয়াখালী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!