রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কলাপাড়ায় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বিশেষ প্রতিবেদকঃ 

কলাপাড়ায় দোকানে মূল্য তালিকা না টানানোর দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমাবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে মুদী-মনোহরী ব্যবসায়ী মিলনকে ২ হাজার টাকা, মুদী-মনোহরী ব্যবসায়ী শেখর মিত্রকে ২ হাজার টাকা ও ফল ব্যবসায়ী সবুজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আন্ধারমানিক নদীতে নোঙ্গর করা একটি জাহাজ থেকে বালু খালাসের দায়ে জাহাজের সুকানী (মাঝি) শাহিন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, মূল্য তালিকা না টানানোয় এবং শতাধিক শ্রমিককে একত্রিত করে জাহাজের মাল আনলোড করার দায়ে চার জনকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!