যশোরের শার্শায় প্রথম করোনা রোগী শনাক্ত | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
যশোরের শার্শায় প্রথম করোনা রোগী শনাক্ত

যশোরের শার্শায় প্রথম করোনা রোগী শনাক্ত

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোরের শার্শা উপজেলায় এই প্রথম ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত নিয়তি পাল শার্শা  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং শার্শা সদরের কামারবাড়ী মোড়ের (ঋষি পাড়ার) বাসিন্দা।সে বর্তমানে লক্ষনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছে।

এ ঘটনার পর শার্শার স্বাস্থ্য দপ্তরসহ গোটা উপজেলা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কিছুদিন হঠাৎ শরীরে জ্বর-জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। আজ বুধবার (২২ই এপ্রিল) সকালে একজনের পজেটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান, গতকাল পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছিলো। আজ সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে একজনের পজেটিভ এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!