কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল নিয়ে এবার ডিলার ও গ্রাম পুলিশ’র বিরুদ্ধে অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল নিয়ে এবার ডিলার ও গ্রাম পুলিশ’র বিরুদ্ধে অভিযোগ

কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল নিয়ে এবার ডিলার ও গ্রাম পুলিশ’র বিরুদ্ধে অভিযোগ

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকাভুক্ত অসহায় মানুষের ১০ টাকায় প্রাপ্ত চাল আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট ডিলার ও ডালবুগঞ্জ ইউনিয়নের গ্রাম পুলিশ’র বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে দুস্থদের সরকারী চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রী করার বিষয়ে ভুক্তভোগীরা ইউএনও’র কাছে অভিযোগ দেয়ার পর অভিযুক্তদের বিষয়ে খাদ্য অধিদপ্তরকে আইনী পদক্ষেপ নিতে বলেন ইউএনও। কিন্তু খাদ্য অধিদপ্তর পরিদর্শক বললেন ইউএনও কার্যালয় থেকে আমরা এধরনের কোন লিখিত নির্দেশনা পাইনি। তবে জনশ্রুতি রয়েছে খাদ্য অধিদপ্তরের সাথে গোপন কানেকশনেই হচ্ছে সব অনিয়ম।

বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীরা উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র কাছে অভিযোগ করেন। ভুক্তভোগী ১০ অভিযোগকারী জানান, যাচাই বাছাইয়ের কথা বলে তাদের কার্ড নিয়ে যান গ্রাম
পুলিশ আবু সালেহ। এরপর দীর্ঘ এক বছর যাবৎ কার্ডে জাল সই দিয়ে এবং ছবি পরিবর্তন করে ডিলারের যোগসাজশে চাল উত্তলোন করে কালো বাজারে বিক্রী করছেন। এতে খাদ্য অধিদপ্তরের কানেকশন থাকার কথা বলছেন স্থানীয়রা।

কলাপাড়া খাদ্য অধিদপ্তরের পরিদর্শক আরিফা সুলতানা বলেন, কিন্তু খাদ্য অধিদপ্তর পরিদর্শক বললেন ইউএনও কার্যালয় থেকে আমরা এধরনের কোন লিখিত নির্দেশনা পাইনি। লিখিত ভাবে নির্দেশনা পেলে তখন দেখা যাবে।

ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ’সুবিধা বঞ্চিতরা আজ আমার কাছে অভিযোগ জানিয়েছে। এর সাথে সংশ্লিষ্ট ডিলার ও একজন গ্রাম পুলিশ জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এবিষয়ে আইনী পদক্ষেপ নিতে খাদ্য অধিদপ্তরকে বলা হয়েছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!