কলাপাড়ায় ছাত্রলীগের মানবতার বাজার – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় ছাত্রলীগের মানবতার বাজার

কলাপাড়ায় ছাত্রলীগের মানবতার বাজার

নিজস্ব প্রতিবেদকঃ

ভোর হলেই বাজারের ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়ছে মানুষ। সামাজিক দূরত্ব না মেনে প্রতিদিন হাজার হাজার মানুষ ভীড় করছে কাঁচা বাজারগুলোতে। তাই মানুষকে বাজার বিমুখ করতে অভিনব পন্থা গ্রহণ করেছে কলাপাড়া সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বাজারে ভিড় কমাতে তারা মহল্লাভিত্তিক কাঁচা বাজার খুলে বসেছে। বিনা মূল্যে যে কেউ এ বাজার থেকে প্রয়োজনীয় শাক-সবজি নিতে পারছেন। প্রতিদিন অন্তত দুইশ দুস্থ ও কর্মহীন মানুষকে বিনা মূল্যে দশ ধরনের সবজি উপহার দিচ্ছে ছাত্রলীগের নেতারা। নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ছাত্রলীগ নেতাদের এ মানবতার সবজি বাজারে বিনা মূল্যে সবজি পেয়ে খুশি সর্বস্তরের মানুষ।

জানা যায়, করোনা আতঙ্কে লকডাউনে যেখানে সারাদেশের মতো উপকলীয় কলাপাড়া উপজেলার মানুষ গৃহবন্দি, ঠিক সেই সময়ে তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। লকডাউনের কারণে কর্মহীন মানুষকে সরকার চাল, ডাল ত্রাণ সহায়তা দিলেও প্রতিদিন কাঁচাবাজারে পণ্য কিনতে গিয়ে ভিড় করছে সর্বস্তরের মানুষ। এতে যেমন সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, তেমনি করোনার ঝুঁকি বাড়ছে। তাই করোনার ঝুঁকি থেকে মানুষকে রক্ষার জন্য এ মানবতার বাজার খুলেছে কলাপাড়ার কলেজ ছাত্রলীগ। বর্তমান ও সাবেক ছাত্রদের সমন্বয়ে এ বাজার চলছে সপ্তাহের দুইদিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সবজি বাজারের পণ্য সংগ্রহকারীরা কেউ ভিক্ষুক, কেউবা রিকশা চালক, দিনমজুর। কর্মহীন শ্রমিক পরিবারের গৃহিনী ও শিশুরাও আসছে এ মানবতার বাজারে সবজি নিতে।

সবজি নিতে আসা মানুষরা জানান, কাজ নেই। রাস্তায় গাড়ি চলে না। টাকার অভাবে সরকারি ত্রাণ সহায়তার ডাল, আলু দিয়েই চলে প্রতিদিনের আহার। ছাত্ররা তাদের এ কাঁচা বাজারে সবজি দেয়ায় খুশি। একদিনের বাজারে অন্তত তিনদিন তাদের চলে যায়।

এ বাজারে কুমড়া, দুই ধরনের সবজি, করলা, ঢেড়শ, বরবটি, মরিচসহ অন্তত দশ ধরনের সবজি দেয়া হচ্ছে।

এ ব্যাপারে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী আপন নিউজ কে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ব্যক্তি উদ্যোগে ইতোমধ্যে আমরা ২০০ পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং পাশাপাশি আমাদের সপ্তাহে দুইদিন সবজি বাজার চালু রেখেছে ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!