আমতলীতে পল্লী বিদ্যুতের লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট! | আপন নিউজ

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ
আমতলীতে পল্লী বিদ্যুতের লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট!

আমতলীতে পল্লী বিদ্যুতের লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট!

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান শিহাব হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। দমকল বাহিনীর লোকজন তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে রবিবার বিকেলে উপজেলার সাহেববাড়ী স্ট্যান্ডে।
জানাগেছে, আমতলী পল্লি বিদ্যুৎ সমিতির লাইনম্যান শিহাব উপজেলার সাহেববাড়ী স্ট্যান্ডে মুল লাইনে কাজ করছিল। এমন সময় ভুলক্রমে মুল লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা আমতলী দমকল বাহিনীর লোকজনকে খবর দেয়। দ্রুত আমতলী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তারা শিহাবকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা পল্লি বিদ্যুতের লোকজন এসে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা বলেন, লাইনম্যান শিহাব বিদ্যুতের মুল লাইনে কাজ করতেছিল। হঠাৎ তিনি বিদ্যুতের লাইনে ঝুঁলে পরেন। পরে আমতলী ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে।
আমতলী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মোঃ খলিলুর রহমান (ভারপ্রাপ্ত) বলেন, খবর পেয়ে লাইনম্যান শিহাবকে জীবিত উদ্ধার করেছি।
আমতলী পল্লী বিদ্যুতের উপজেলা প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন তরাফদার বলেন, লাইনম্যান শিহাবকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!